NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

হামাস-ইসরায়েল যুদ্ধ, সন্ত্রাসবাদের নিন্দা জানালেন হাদিদ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ এএম

হামাস-ইসরায়েল যুদ্ধ, সন্ত্রাসবাদের নিন্দা জানালেন হাদিদ

হঠাৎ করেই উত্তপ্ত ইসরায়েল-ফিলিস্তিনি। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত সবাই। এই অতর্কিত হামলা ও পরবর্তী সময়ে ইসরায়েলের পাল্টাহামলা প্রসঙ্গে তারকারাও নিজেদের আওয়াজ তুলেছেন।

 
হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা নিজ নিজ জায়গা থেকে সমর্থন ও নিন্দা করছেন এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির। কেউ কেউ প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করে সমর্থন করছেন ইসরায়েলকে। কেউ কেউ সমর্থন জানাচ্ছেন ফিলিস্তিনিদের।

 

এবার ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ।

 
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন জিজি সহিংসতার শিকার হওয়া সকলের জন্য দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করেছেন। জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের।

 

1

হাদিদ তার বিবৃতিতে লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।

 
এটি একটি দায়িত্বের মতো যা আমি প্রতিদিন পালন করি। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছেন যাদের মধ্যে বেশিরভাগই শিশু, তাদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’

 

৩০ বছর বয়সী এই মডেল ইহুদি জনগণের বিষয়েও তার অবস্থান স্পষ্ট করে বলেছেন যে তিনি তাদেরও কোনো ক্ষতি চান না। নিজের দীর্ঘ বিবৃতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানিকে অর্থহীন বলেই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, ভূমির জন্য লড়াইয়ে সন্ত্রাসবাদও গ্রহনযোগ্য নয়।

 
এতে সাধারণ মানুষই জীবন হারাচ্ছে। 

 

শনিবার হামাস ইসরায়েলে হামলা শুরুর পর এখন পর্যন্ত এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত এবং তিন হাজার চারশ’র বেশি আহত হয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের একটি সংগীত উৎসবেই মারা গেছে ২৬০ জন।  গাজায় হামাসের হাতে প্রায় ১৫০ জন ইসরায়েলি জিম্মি হয়েছে বলে জানা গেছে। গাজায় মৃতের সংখ্যা প্রায় ৯৫০ জন ছাড়িয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।