NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মাসা আমিনির টি-শার্ট গায়ে অ্যান হ্যাথাওয়ে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

মাসা আমিনির টি-শার্ট গায়ে অ্যান হ্যাথাওয়ে

ইরানের নারীবাদী আইকন মাসা আমিনির নাম সম্বলিত টি-শার্ট পরে হাজির হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রীর গায়ে মাসা আমিনির নাম লেখা পোশাক দেখা গেছে। 

শুক্রবার এবিসি-এর ‘দ্য ভিউ’তে উপস্থিত ছিলেন এই হলিউড অভিনেত্রী। তিনি একটি নারীবাদী টি-শার্ট পরে হাজির হয়েছেন যাতে লেখা ছিল ইরানের নারীবাদী আইকন মাহসা আমিনির নাম।

 

 

মাসা আমিনির নামমুদ্রিত সাদা টি-শার্ট পরেই অনুষ্ঠানে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। প্রয়াত ইরানী নারীকে সম্মান করে গর্বের সাথেই টি-শার্টটি পরেছিলেন অভিনেত্রী যা অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। 

1

২০২২ সালে জনসমক্ষে হিজাব না পরার জন্য মাসা আমিনিকে গ্রেপ্তার করার পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এরপর ইরানে নারী অধিকার আন্দোলন ব্যাপকভাবে গর্জন করে উঠে এবং তুমুল বিক্ষোভের জন্ম দেয়।

 
এখনো সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর আগেও অনেক জনপ্রিয় তারকা ইরানে নারী অধিকারের আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবার মাসা আমিনির প্রতি নিজের শ্রদ্ধা জানিয়ে এই পোশাক পরলেন অ্যান হ্যাথওয়ে। তবে ‘প্রিন্সেস ডায়েরি’খ্যাত অভিনেত্রীই প্রথম তারকা নন যিনি আমিনি টি-শার্ট পরিধান করেছেন।
 
এর আগে হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন মাশা আমিনির মর্মান্তিক মৃত্যুর দুই মাস পরে ২০২২ সালের নভেম্বর মাসে একই টি-শার্ট পরিধান করে ইরানের নারীদের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। 

 

হ্যাথওয়ে তার নতুন সিনেমা ‘শি কাম টু মি’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে।  রেবেকা মিলারের লেখা ও পরিচালনায় এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে। আরো রয়েছেন পিটার ডিঙ্কলেজ ও মারিসা টমে।