NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন ছবি প্রকাশ, উন্মাদনা বাড়াল ‘জোকার’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

নতুন ছবি প্রকাশ, উন্মাদনা বাড়াল ‘জোকার’

আগামী বছর পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই তুমুল হাইপ তৈরি হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুরাগীদের আগ্রহের পারদ আরো তুঙ্গে উঠল সদ্য প্রকাশিত জোকারের নতুন কিছু ছবি দেখে।

 
ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক টড ফিলিপস।

 

1

‘জোকার’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে টড ফিলিপস তার ইনস্টাগ্রামে আসন্ন চলচ্চিত্র ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’-এর প্রধান তারকা হোয়াকিন ফিনিক্সের একটি নতুন লুক প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ‘জোকার’ রঙিন ছাতা বেষ্টিত হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। বিষন্ন মুখে চোখ বন্ধ করে আকাশপানে তাকিয়ে বৃষ্টি মাখছেন গায়ে। অপর একটি ছবিতে হার্লে কুইনের ভূমিকায় লেডি গাগাকে দেখা গেছে।

 
তৃতীয় ছবিতে জোকারকে তার চিরচেনা ভূমিকায় দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে টড সিনেমাটির সমস্ত কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ। এখন পুরোদমে সম্পাদনা চলবে।

 

২০২৪ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তির দিন ধার্য থাকলেও জোকারের নতুন ছবিগুলো সিনেপ্রেমীদের প্রত্যাশার পারদ বাড়িয়ে অপেক্ষার পালা আরো ভারী করতে যাচ্ছে তা বলাই বাহুল্য।

 
 

 

এদিকে সিনেমার শুটিং শেষ হলেও সিনেমাটির প্লট এখনও গোপন রাখা হয়েছে। সিক্যুয়েলটি বেশিরভাগই রহস্যে আচ্ছন্ন।

1

‘জোকার: ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করেছেন। হার্লিন কুইঞ্জেল গথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে উঠেন। অপরদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন।

 

 

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিলো। ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছে। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন। সেরা মৌলিক স্কোরের জন্য হিলদুর গুওনাদোত্তিরও অস্কার পান এই মুভি দিয়ে।