NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে কাল প্রার্থনা সভা


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ১১:৪৫ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে কাল প্রার্থনা সভা

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে তাঁর দীর্ঘায়ু কামনায় আগামীকাল এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার পূজা কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ প্রার্থনা সভায় উপস্থিত থাকবেন।