NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

তৃতীয় সন্তানের মা হচ্ছেন জেনেলিয়া!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

তৃতীয় সন্তানের মা হচ্ছেন জেনেলিয়া!

বিশ বছর আগে ‘তুঝে মেরি কসম’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক ঘটে জেনেলিয়া ডি’সুজার। এই ছবিতে অভিনয় করতে গিয়েই রীতেশ দেশমুখের সঙ্গে পরিচয় হয় জেনেলিয়ার। সেখান থেকে প্রেম।

দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন এই জুটি। এরপর থেকেই পর্দার আড়ালে চলে যান জেনেলিয়া। স্বামী-সন্তান নিয়ে সংসারে মনোযোগী হন। 

বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রিয়ান। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম। এবার গুঞ্জন, তৃতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। 

 

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। 

পারারাজ্জিদের দেখামাত্রই বারবার হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, ফের মা হতে চলেছেন জেনেলিয়া। হাত দিয়ে বেবি বাম্পই ঢাকার চেষ্টা করছেন তিনি।

যদিও এ বিষয়ে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ভক্তরা মনে করছেন, খুব শীঘ্রই সুখবর জানাবেন এই জুটি।