NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

তিন দিন এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

>
তিন দিন এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’

বিয়ের রিসিপশনের অনুষ্ঠানের আয়োজন না করে সেই টাকা এতিমখানায় খরচ করবেন বলে জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা চাষী আলম ওরফে ‘ব্যাচেলর পয়েন্ট নাটক’র হাবু ভাই। 

সম্প্রতি পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে এই অভিনেতার। এরপর একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আপাতত বড় করে কোনো অনুষ্ঠানের ইচ্ছে নেই তার। বরং রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা এতিমখানায় দিয়ে দিতে চান।

এই অভিনেতা বলেন, ‘আমার অনেক শুভাকাঙ্ক্ষী। অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। আমার রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করে তাহলে কিছু করার নাই।’

 

তবে এতিমদের জন্য একবেলা খাবারের আয়োজন করে নয়, হাবু ভাই চান অন্তত তিন দিনের খাবার খরচ যেন তিনি প্রদান করতে পারেন। 

তার কথায়, ‘আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াব। এ ছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব- যাতে তারা সেগুলো অনেকদিন ব্যবহার করতে পারে।’

হাবু ভাই জানান, ইতোমধ্যেই একটা এতিমখানার খোঁজ পেয়েছি। যেটি সাভারের বিরুলিয়ায় অবস্থিত। এতিমখানাটি মেয়েদের। সচারচর আমাদের আশেপাশে নারীদের এতিমখানা দেখা যায় না। তো আমার ইচ্ছা, সেখানেই করার।

 

স্বামীর এমন সিদ্ধান্তে খুশি তার স্ত্রী তুলতুল। তিনি বলেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভাল কাজ। তুমি এটা করো।’

প্রসঙ্গত, গত শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে করেন চাষী আলম ও তুলতুল। অভিনেতার স্ত্রীর ডাক নাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে। গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন।