NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন উর্বশী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন উর্বশী

গত বছর কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন আরেক বলি সুন্দরী উর্বশী রাউতেলা। অভিনেত্রীদের হাতে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির এই দুজনের হাত ধরেই শুরু হলো।

চলতি বছর ছেলেদের আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে গোটা দেশজুড়ে। এবার ক্রিকেটের বিশেষ আয়োজনের অংশ হলেন উর্বশী। প্যারিসে আইসিসি ট্রফি লঞ্চ করলেন এ অভিনেত্রী। পরনে সোনালি পোশাক, প্যারিসে আইফেল টাওয়ারের সামনেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন উর্বশী।

সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী নিজেই। লিখলেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি।’ উর্বশীর কাজে প্রশংসা করলেন অনেকেই। কেউ বললেন, ‘এবার তো ট্রফি ভারতে আসতেই হবে।’ আবার কেউ বললেন, ‘আপনার সঙ্গে ক্রিকেটের যোগ দারুণ তো।’

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ও পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে উর্বশীর নামে। অবশ্য তিনি এখন ব্যস্ত তার কাজ নিয়ে। সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’ দেখা যায় তাকে। এই ছবির একটি গানে পারফর্ম করেছেন উর্বশী রাউতেলা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি প্রমুখ।