NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নতুন বলিউড ‘ডন’-এর সঙ্গী হচ্ছেন কে?


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ এএম

নতুন বলিউড ‘ডন’-এর সঙ্গী হচ্ছেন কে?

সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টিজার প্রকাশ করে বলিউডের নতুন ডনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বলিউড বাদশা শাহরুখ খানের বদলে এবার পর্দায় ‘ডন’রূপে আভির্ভূত হবেন রণবীর সিং। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার স্থলে কে থাকবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। মাসখানেক আগে মুক্তিও পেয়েছে সেই ছবি। ‘সত্যপ্রেম কি কথা’র সাফল্যের পর এবার পরবর্তী ছবির জন্য আটঘাট বাঁধছেন কিয়ারা।

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে নাকি দেখা যেতে চলেছে কিয়ারাকে। খবর মিলেছিল, রণবীর সিংয়ের বিপরীতেই নাকি দেখা যেতে পারে তাকে। তবে এখন বলিউড অন্দরে কানাঘুষা, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় কিয়ারা থাকলেও তাকে নাকি টেক্কা দিয়েছেন বলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।

সম্প্রতি ‘ডন ৩’ ছবির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অন্যতম কর্তা রিতেশ সিধওয়ানির অফিসে দেখা গিয়েছিল কৃতিকে। এই মুহূর্তে ‘ডন ৩’ ছবি নিয়েই কোমর বেঁধে নেমেছেন রিতেশ ও ফারহান। অন্যকোনো ছবি নিয়ে এখন ভাবতে চাইছেন না তারা। তাই অনুমান, অন্যকোনো ছবি নয়— ‘ডন ৩’-এর জন্যই রিতেশের অফিসে গিয়েছিল কৃতি। যদিও এখনো পর্যন্ত রণবীরের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি ছবির নির্মাতারা।

বলিউডে এখন আলোচনার কেন্দ্রে ‘ডন ৩’। নিজের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির সাফল্যের পরে ‘ডন ৩’ ছবিতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। তবে পরে খবর মেলে, ছবিতে অভিনয় করতে রাজি হননি বাদশা। তাই খোঁজ শুরু হয় এমন এক অভিনেতার, যিনি শাহরুখের জুতোয় পা গলাতে পারবেন। গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’-এর দায়িত্ব তুলে দিতে চলেছেন রণবীর সিংয়ের হাতে। অবশেষে সেই খবরে সিলমোহর পড়েছে সম্প্রতি। নতুন যুগের ‘ডন’ হিসাবে আত্মপ্রকাশ করেছেন রণবীর সিং।