NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নোংরা মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন স্বস্তিকা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৪ পিএম

নোংরা মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন স্বস্তিকা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। বরাবরই কিছুটা ঠোঁটকাটা স্বভাবের। উচিত বলতে কখনোই পিছপা হন না। এবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের মঞ্চে নারীদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে সরব হলেন অভিনেত্রী।

মেয়েদের স্কার্টের ঝুল মাপা, ব্লাউজের গভীরতা মাপা থেকে শুরু করে শাড়ি আঁচল সরে গিয়ে কেন নাভির অংশ বেরোলো? বক্ষ বিভাজিকা উঁকি দিল? নেটজনতাদের আতশ কাচ যেন তৈরিই থাকে সব সময়ে! আর তার প্রভাবও স্পষ্ট পরিলক্ষিত হয় ছবির কমেন্ট বক্সে। একের পর এক অশালীন, কদর্য মন্তব্য উপচে পড়ে! কেউ প্রতিবাদ করে আবার কেউ বা এড়িয়ে যায়। কিন্তু তাতে কি আদৌ সমস্যার সমাধান হবে? আর প্রোফাইল ব্লক, রিপোর্ট করেই বা কতদিন চলবে! সেই প্রসঙ্গেই এবার জাতীয় মহিলা কমিশনে সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়ই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘জাতীয় মহিলা কমিশন থেকে রোজ রোজ কেউ ডাক পান না। সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে যে সেমিনারের আয়োজন হয়েছিল, সেখানে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলাম। বাংলায় এত বক্তা থাকতে একমাত্র আমিই ডাক পেয়েছি। আমি যেটা বিশ্বাস করি সেখানে সেই কথাই বলে এসেছি। ভুয়া নাম নিয়ে প্রোফাইল খোলা সেসব ট্রোলাররা আদতে কাপুরুষ ছাড়া কিছু নয়। নিজেদের লজ্জা দূরে সরিয়ে রেখে এবার আমাদের সময় এসেছে ওদের শিক্ষা দেওয়ার। আমাদের নিরাপত্তা আমাদের হাতেই।’

মাঝেমধ্যেই স্বস্তিকা নিজেও নেটপাড়ায় এই সব নোংরা মন্তব্যের শিকার হন। পালটা দিতেও ছাড়েন না স্পষ্টভাষী অভিনেত্রী। রুখে না দাঁড়ালে এই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, তা উপলব্ধি করতে পেরেই এবার জাতীয় মহিলা কমিশনে আওয়াজ তুললেন স্বস্তিকা।