NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এবার ওয়েব সিরিজে মিমি, সঙ্গে থাকছেন কে?


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫২ পিএম

এবার ওয়েব সিরিজে মিমি, সঙ্গে থাকছেন কে?

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা দর্শকদের মধ্যে ব্যাপক বাড়ছে। তাই এটির দিকে বিশেষ নজর দিচ্ছেন অভিনেতা থেকে সিনে পরিচালকরা। বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসছে ওটিটিগুলো। আর তাতে প্রথম সারির অভিনেতারা কাজ করছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মিমি চক্রবর্তী। 

খুব শিগগিরই অভিনেত্রীকে ওয়েব সিরিজে দেখা যেতে পারে। এমনটাই জোর গুঞ্জন টলিপাড়ায়। সিরিয়াল তো বটেই, একের পর এক বড় পর্দায় কাজ করেছেন মিমি। কিন্তু ওয়েব সিরিজে দেখা যায়নি তাকে।

তবে সিরিজে অভিনয়ের ইচ্ছা যে আছে তা ইতিমধ্যে এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। এবার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে তার। জানা গিয়েছে, ‌‘হইচই’তে নতুন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে। আর সেই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যে মিমি চক্রবর্তীকে ভাবা হচ্ছে।

ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। আর সেই প্রস্তাবে অভিনেত্রী রাজি হয়েছেন বলেও জানা গেছে। এই সিরিজে মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায় চৌধুরী। এমনটাই জানা গেছে। যদিও এই বিষয়ে মিমির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘নিখোঁজ’ নামে একটি ওয়েব সিরিজে টোটা রায় চৌধুরীকে দেখা যাবে। যেখানে স্বস্তিকাকেও দেখা যাবে। ইতিমধ্যে এই ওয়েব সিরিজকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, চন্দ্রাশিস রায় সিরিজটি পরিচালনা করবেন। যেখানে মিমি এবং টোটাকে দেখা যাবে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করেছেন চন্দ্রাশিষ। এবার নিজেই পরিচালনায়।