NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের মার্কিন নায়িকা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২৭ এএম

‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের মার্কিন নায়িকা

গত ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি। নিজের ভালো লাগার কথাও জানান নির্মাতা হিমেল আশরাফকে। বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্মাতা।

রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, ‘কাল হঠাৎ করেই ম্যাসেজ আসল, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখল, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারনে ওকে আমি ‘রাজকুমার’র জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।” পোস্টের শেষে কোর্টনি কফিকে ধন্যবাদ জানান পরিচালক।

হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’র নায়িকা এই কোর্টনি কফি। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

‘রাজকুমার’ সিনেমার মহরতে শাকিব খান ও কোর্টনি কফি
‘রাজকুমার’ সিনেমার মহরতে শাকিব খান ও কোর্টনি কফি

জানা গেছে, কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। লং আইল্যান্ডের হিকসভিল এ জন্ম কোর্টনির, বেড়ে উঠেছেনও সেখানে।