NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১০, হাসপাতালে ২৫৮৯


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২৮ এএম

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১০, হাসপাতালে ২৫৮৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১০১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪৮৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ৯ জনই ঢাকার বাসিন্দা। আর একজন ঢাকার বাইরের বাসিন্দা। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২ হাজার ৫৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭ হাজার ১৫৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭ হাজার ৬৮৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৫৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।