NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নতুন আইটেম গানে নুসরাত ফারিয়া


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৪ এএম

নতুন আইটেম গানে নুসরাত ফারিয়া

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’তে আইটেম গানে নেচে ঝড় তুলেছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামে গানে কোমর দোলাতে দেখা যায় তাকে। 

‘সুড়ঙ্গ’র পর আবারও নতুন আইটেম গানে দেখা মিলবে এই নায়িকার। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে পারফর্ম করবেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

‘মেনকা’ শিরোনামে আইটেম গানটির একটি পোস্টার ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নুসরাতের সঙ্গে দেখা যায় গৌরব চক্রবর্তীকে। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে পোস্টারটি। আর ক্যাপশনে লেখা হয়েছে— ‘ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।’

এদিকে গানটির টিজার ফেসবুকে শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘খেলা হবে মেনকার সাথে।’ এ নায়িকা বলেন, ‘‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে– এমনটাই আমার প্রত্যাশা।’’

গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেন ‘প্রলয়’।

গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল তা হলো, নির্বিচারে নারী ধর্ষণ। এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। এ ছাড়াও সিরিজে আছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি।

ফারিয়া ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন— সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখার্জি, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল প্রমুখ। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভে দেখা যাবে সিরিজটি।