NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিজের স্বভাবের রহস্য স্পষ্ট করলেন কাজল


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ পিএম

নিজের স্বভাবের রহস্য স্পষ্ট করলেন কাজল

বিনোদন ডেস্ক: কাজল, বরাবরই ভীষণ মুডি তিনি। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করেন এই বলিউড ডিভা। নিজের মন যা বলে তিনি প্রকাশ্যে ঠিক তেমনই ব্যবহার করে থাকেন। 

লোক দেখানো সহবত তার যে আসে না, তা তিনি অতীতে বহুবার বলেছেন। যার প্রমাণও মিলিছে বহু। কখনও প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, কখনও আবার প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার।

তবে কাজল যে কেবল প্রকাশ্যে পাপারাৎজিদের সঙ্গেই এমন আচরণ করেন এমনটা নয়। তিনি ব্যক্তি জীবনেও ঠিক এমনই। সদ্য তেমনই বার্তা ভক্তদের উদ্দেশে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। কাজল সম্প্রতি এক ফ্যাশন শোয়ে করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ভেংচিয়ে অদ্ভুত আচরণ করে বসেন। যা নিয়ে রীতিমত জলঘোলা হয় সর্বত্র।

তবে কাজল এবার নিজের এই স্বভাবের রহস্য নিজেই স্পষ্ট করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমার দুটি মুড রয়েছে, নয় আমি কথা বলতেই থাকি, বলতেই থাকি, আবার কখনও আমি রাখছি না বলেই ফোনটা কেটে দিয়ে থাকি।

কাজলের এই পোস্ট দেখা মাত্রই খানিক স্বস্তিতে ভক্তরা। যারা যারা কাজলকে ট্রোল্ড করতে ব্যস্ত ছিলেন গত কয়েকদিনে, তাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে কাজল যা করেন নিজের স্বভাবদোষেই করেন। কোনও কিছু ইচ্ছাকৃত নয়।

তবে তার এই স্বভাবের জন্য তাকে চরম ট্রোল্ড হতে দেখা হয়েছে বারবার। যদিও কাজল বরাবরই ট্রোলিংকে পাশ কাটিয়ে আসেন। শেষবারও তিনি মুখ খুললেন না এই প্রসঙ্গে। যদিও ভিডিও থেকে ক্লিপিং ভাইরাল হতেই কাজলের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া।

নিল সহবতের পাঠ। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগার। যদিও কাজলের এমন ব্যবহার নতুন নয়। তা এবার নিজেই স্পষ্টভাষায় লিখে বুঝিয়ে দিলেন।