NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: তিন দিনের সফরে আগামী রবিবার (২৩ জুলাই) ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন।

তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে বক্তব্য দেবেন। ২৬ তারিখ সকালে ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন।

 

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ফুড সিস্টেম সামিটে যোগদান করতে ২৩ জুলাই রোমের উদ্দেশে রওনা হবে। আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

 

তিনি আরো বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন শীর্ষক’ প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া একই দিন রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর ইফাদ ও ডব্লিউএফপির নির্বাহী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন (২৫ জুলাই) শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

 

সফর শেষে আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।