NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

শাহরুখের বড় ভক্ত স্ত্রী, জানালেন নয়নতারার স্বামী


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ এএম

শাহরুখের বড় ভক্ত স্ত্রী, জানালেন নয়নতারার স্বামী

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারা। 

শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে এই দুই তারকার রসায়ন। ইতোমধ্যেই সিনেমার প্রিভিউ ভিডিও ও পোস্টারে তাক লাগিয়েছেন এই জুটি।

ভিন্ন ভিন্ন লুকে শাহরুখের দেখা মিললেও অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন দক্ষিণী লেডি সুপারস্টার। সিনেমার এক পোস্টারে কালো পোশাকে বন্দুক হাতে দেখা গেছে নায়িকাকে। 

শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের প্রশংসা করেছেন নয়নতারার স্বামী দক্ষিণের বিখ্যাত পরিচালক বিঘ্নেশ শিবন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘তোমার জন্য খুবই খুশি ও গর্বিত নয়নতারা। শাহরুখ খান স্যারের একজন বড় ভক্ত তুমি। শুধু শাহরুখেরই সিনেমা দেখতে। আর সেখান থেকে তার বিপরীতে অভিনয় সত্যিই বড় একটি বিষয়।’

স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমার যাত্রা কেবল শুরু হলো। প্রিয় বউ, তুমিই অনুপ্রেরণা। আমাদের পুরো পরিবার তোমার জন্য গর্বিত।’

এর আগে এক প্রশ্নের জবাবে নয়নতারাকে নিয়ে শাহরুখ বলেছিলেন, ‘সে খুবই মিষ্টি একজন মেয়ে। অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা তার প্রতি।’

প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।  আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।