NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

ঢাকা: শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও এগিয়েছে বাংলাদশে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সাম্প্রতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টকে ৯৬তম অবস্থানে রাখা হয়েছে। যা একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ৫ ধাপ এগিয়ে। হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।

মঙ্গলবার প্রকাশিত নতুন সূচকে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করতে পারছেন।

হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে তালিকার সবার ওপরে জাপানের পাসপোর্টের অবস্থান থাকলে মঙ্গলবার প্রকাশিত সূচকে শীর্ষ অবস্থান হারিয়েছে জাপান। নতুন সূচকে সাত দেশের সঙ্গে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। তবে তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়ারই অপর দেশ সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশ  ও অঞ্চল ভ্রমণ করতে পারছেন।

সূচকে জার্মানি, ইতালি ও স্পেনের পাসপোর্ট যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ২৭টি দেশ ও অঞ্চল ভ্রমণের সুবিধা পাচ্ছেন। অপরদিকে পাসপোর্টের সূচকে শেষের ৫টি অবস্থানে থাকা অপর দেশগুলো হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এ সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়। হেনলি অ্যান্ড পার্টনারসের সংগ্রহে বিশ্বের ১৯৯টি দেশের নাগরিকদের আকাশ পথে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ১৮ বছরের তথ্য রয়েছে। প্রতি ৩ মাস অন্তর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট নিয়ে হেনলি অ্যান্ড পার্টনারস এ গবেষণা করে থাকে।