NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অন্য পুরুষের কারণেও শোভনকে ছাড়বেন না বৈশাখী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৫ এএম

অন্য পুরুষের কারণেও শোভনকে ছাড়বেন না বৈশাখী

দীর্ঘদিন প্রেমের পর বছরখানেক ধরেই সংসার করছেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের সম্পর্ক এখনও আইনি স্বীকৃতি পায়নি। প্রাক্তন স্বামী মনোজিতের সঙ্গে বৈশাখীর ডিভোর্স হলেও রত্না-শোভনের ডিভোর্সের মামলা এখনও ঝুলছে কোর্টে।

যার কারণে এখনও শোভনের বৈধ স্ত্রী রত্না। কিন্তু তবুও স্ত্রীকে ছেড়ে বৈশাখীকে নিয়েই এক ছাদের নিচে থাকছেন কলকাতার প্রাক্তন এই মেয়র। 

সম্প্রতি শোভনের জন্মদিন বেশ আয়োজন করে পালন কররেছেন বৈশাখী। ফেসবুকে বিশেষ দিনের কিছু পোস্টও শেয়ার করেছেন তিনি। তবুও নিন্দুকদের মুখ বন্ধ করতে পারেননি। 

এই সম্পর্ক নিয়ে প্রায়সময়েই কটাক্ষের মুখে পড়তে হয় দুজনকেই। নেটিজনদের দাবি, রূপের মোহে পড়েছেন শোভন। আর বৈশাখী সুযোগ নিচ্ছেন শোভনের টাকা-পয়সা, খ্যাতির!

কখনো কি এরকম দিন আসবে, যখন অন্য পুরুষের জন্য শোভনকে ছেড়ে দেবেন বৈশাখী? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 

বৈশাখী স্পষ্ট বললেন, ‘শোভন আমাকে ছেড়ে দেবে এটা কখনো ভাবি না। আমি শোভনকে ছাড়বো না, যতদিন না মৃত্যু আমাদেরকে আলাদা করছে। ওকে ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। সেটা অন্য কোনো পুরুষের প্রশ্নেও নয়।’ 

বৈশাখী বলেন, ‘শোভন আমাকে বলেছিল, আমিই প্রথম মেয়ে যাকে সে আই লাভ ইউ বলেছে। আমি ওকে কখনো ভালোবাসি বলেছি কিনা জানা নেই। তবে এতটুকু জানি, আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ শোভনই।’