NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকিদাতা চেয়ারম্যানকে ছাড়বে না ইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকিদাতা চেয়ারম্যানকে ছাড়বে না ইসি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর নির্বাচন রিটার্নিং অফিসারের সামনে সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দেওয়া উপজেলা চেয়ারম্যানকে ছাড়বে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষ হওয়ার পর কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আহসান হাবিব।

একজন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসারের উপস্থিতি সাংবাদিকদের টাঙিয়ে পেটানোর হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অভিযোগটা গতকাল রাতেই এসেছে। অভিযোগটা আসার পরে আমি সবাইকে অবহিত করেছি। আগে ভোটটা শেষ হোক। কারণ ওটা যদি লকডাউন হয়ে যায়, তাহলে আমি ভোটের দিকে মনোযোগ দিতে পারব না। ওই বিষয়টা আমি ছাড়ব না।’

তিনি বলেন, ‘এই বিষয়টা আমরা কমিশনে উঠাব এবং কমিশনে আলোচনা করব। সেই চেয়ারম্যান ঔদ্ধত্যমূলক আচরণ করেছে। আমাকে আঘাত করেছে। আমাদের কমিশনের সবাই মিলে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা নেব, তবে ভোটের পরে।’

রোববার রাত ৯টায় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল রহমান খলিফার অফিসে স্থানীয় সাংবাদিককে নির্বাচন কর্মকর্তার চত্বরে দেখলে টাঙিয়ে পেটানোর হুমকি দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

জানা গেছে, রোববার রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে ঢাকা থেকে আসা নির্বাচন কমিশন বিটে কর্মরত ১০/১২ জন সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করছিলেন। এসময় সেখানে আকস্মিকভাবে প্রবেশ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। তিনি সেখানে আগে থেকে থাকা ভান্ডারিয়া উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সঙ্করকে দেখে এই হুমকি দেন।

এ ব্যাপারে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা উপস্থিত সাংবাদিকদের বলেন, উনি এই ধরনের আচরণ করবেন আমি বুঝতে পারিনি। এটা একেবারেই অপ্রত্যাশিত। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব।

এ বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। এটি সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন।