NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘মাসুদ’ এবার আইনজীবী ‘রেজা’


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৭ এএম

‘মাসুদ’ এবার আইনজীবী ‘রেজা’

এখনো রেশ কাটেনি ‘সুড়ঙ্গ’র। এই ছবির ‘মাসুদ’ চরিত্রটি এখন সবার মুখে মুখে। ব্যাংক লুটেরা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আফরান নিশো। এবার খোলস পাল্টে হয়ে গেলেন আইনজীবী। যেখানে ‘রেজা’ চরিত্রে ধরা দেবেন এ অভিনেতা।

রোববার (১৬ জুলাই) বিকেলে আফরান নিশোর নতুন একটি লুক প্রকাশ করে হইচই কর্তৃপক্ষ। জানা যায়, ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’-তে আইনজীবীর চরিত্রে ধরা দেবেন এই তারকা অভিনেতা। যেখানে তার চরিত্রের নাম রেজা। আগামী ১৭ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মিস্ট্রি-থ্রিলার ধাঁচের সিরিজটি। যেটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক।

এই সিরিজে স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা লড়বেন আইনজীবী রেজা। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তার জীবনে আসে জটিল মোড়।

সিরিজটি নিয়ে আফরান নিশো বলেন, ‘রেজা অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অপেক্ষা করছি।’

পরিচালক ইয়াসির আল হক বলেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। আসলে কোনো শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি সিরিজটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন আর এই ‘সাড়ে ষোল’ ব্যাপারটা সিরিজটির প্রোমোশনাল এলেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।”

উল্লেখ্য, হইচইয়ের ‘কাইজার’ সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখান আফরান নিশো। এতে নাম ভূমিকায় অভিনয় করে বাজিমাত করেন তিনি। নিজের নতুন সিরিজটি নিয়েও বেশ আশাবাদী এ অভিনেতা।