NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘গদর’ এর অভিজ্ঞতা শোনালেন কপিল শর্মা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২১ এএম

‘গদর’ এর অভিজ্ঞতা শোনালেন কপিল শর্মা

২২ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশা পাটেলকে। আগামী মাসে মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘গদর ২’। 

সম্প্রতি সানি এবং আমিশাকে দেখা গেছে কমেডিয়ান কপিল শর্মার শো-তে। সানি-আমিশার সঙ্গে মজা করতে করতেই ‘গদর’-এর স্মৃতিতে ভাসলেন কপিল। সামনে এলো অজানা তথ্য।

কপিল অমৃতসরে বড় হয়েছেন। সেই সূত্রেই ‘গদর’ সিনেমার সেটে পৌঁছেছিলেন এই কৌতুকাভিনেতা। অমরীশের দৃষ্টি আকর্ষণ করতে পিছন থেকে তার কাঁধে হাত দিয়েছিলেন কপিল। হাসতে হাসতে কপিল বলেন, ‘উনি পিছন ঘুরে গম্ভীর কণ্ঠে বললেন, আরে কে ভাই! আমি তো সঙ্গে সঙ্গে ওকে নমস্কার করি। 

এই ঘটনা শুনে আমিশা কপিলের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, এটাই যদি আপনি আমার সঙ্গে করতেন, তা হলে কী হতো? উত্তরে কপিল হেসে বলেন, সেই সাহস তখন আমার মধ্যে ছিল না। 

গদর-এর গল্প এবার কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। সানি-অমিশা ছাড়াও এই সিনেমায় অমরীশ পুরীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় পর্ব প্রথম পর্বের মতো সফলতা পায় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।