NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘জওয়ান’ নিয়ে বড় ঘোষণা দিলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৯ পিএম

‘জওয়ান’ নিয়ে বড় ঘোষণা দিলেন শাহরুখ

চার বছরের বিরতি ভেঙে চলতি বছরের শুরুতে ‘পাঠান’ বেশে পর্দায় হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর তো ইতিহাস তৈরি করল ছবিটি। এবার ভক্তদের প্রতীক্ষা কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’কে ঘিরে। সময়ে সময়ে শাহরুখও ছবিটির আপডেট দিয়ে ভক্তদের উত্তেজনার পারদ বাড়িয়ে দেন। এবার ‘জওয়ান’ নিয়ে বড়সড় ঘোষণা দিলেন অভিনেতা।

শনিবার (৮ জুলাই) রাতে সোশ্যাল হ্যান্ডেলে এক টুকরো ভিডিও শেয়ার করে জানিয়ে দিলেন যে, সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে দশটায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ সিনেমার প্রথম ঝলক। ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি পাপ-পুণ্য যাই হই না কেন, আপনাদেরই একজন’। শাহরুখ খানের এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে নেটপাড়া।

‘পাঠান’-এ একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও যে তেমনই কিছু চমক অপেক্ষা করছে, তার ইঙ্গিত দিলেন বলিউড সুপারস্টার। শোনা যাচ্ছে, শাহরুখকে নাকি ডাবল রোলে দেখা যাবে এই ছবিতে।

সূত্রের খবর, ‘জওয়ান’-এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ব বিক্রি হয়েছে মোট ২৫০ কোটি টাকায়। ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়ামণি। ক্যামিও রোলে চমক দেবেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্তরা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার।