NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

দেশে ফিরেছেন ১৯৭৮৫ জন হাজি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৬ এএম

দেশে ফিরেছেন ১৯৭৮৫ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শুক্রবার বিকেল পর্যন্ত ৫৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন  ১৯ হাজার ৭৮৫ জন হাজি। 

হজ পালন করতে গিয়ে ৮৭ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (৬ জুলাই) মারা গেছেন ৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। 

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকার তথ্য মতে, তিন এয়ারলাইন্সের মোট ৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৩টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।