NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যা বললেন অপু


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩৭ এএম

শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যা বললেন অপু

সিনেমার বাইরে ঢাকাই চিত্রজগতের তারকাদের ব্যক্তিজীবন ঘিরে চর্চার শেষ নেই। শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী—এই অভিনয় ত্রয়ীকে নিয়ে বর্তমানে রটনা রটছে অহরহ। চিত্রনাট্যের বাঁকবদলের মতো করে ঘটছে সম্পর্কের পালাবদল। যতই শাকিব-বুবলীর দূরত্ব বাড়ছে, ততই যেন কমছে শাকিব-অপুর দূরত্ব।

ঢালিউড অন্দরে জোর গুঞ্জন, তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-অপু। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। যদিও রহস্য জিইয়ে রেখেছেন, তারপরও অপু বিশ্বাসের কথায় পাওয়া যায় পুনর্মিলনের আভাস।

সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন, তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

জবাবে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। যেটা সবচেয়ে সত্যি কথা সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রা পথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।’

এবার উপস্থাপক জানতে চান, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন তারা। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।