NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রাজনীতি থেকে যে কারণে দূরে থাকেন, জানালেন জিৎ


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:২২ এএম

রাজনীতি থেকে যে কারণে দূরে থাকেন, জানালেন জিৎ

তারকাদের মধ্যে এখন কেউ নাম লিখিয়েছেন রাজনৈতিক শিবিরে, আবার কেউ এসবের থেকে শত কোটি দূরে রয়েছেন। ইন্ডাস্ট্রিতে রাজনীতিতে জড়াননি যেই অভিনেতারা তাদের মধ্যে অন্যতম হলেন জিৎ।

রাজনীতি তো দূরের কথা, তিনি পুরস্কারের মঞ্চ থেকেও দূরে থাকতেই পছন্দ করেন। সিনেমার পর্দা ছাড়া তাকে দেখা যায় রিয়্যালিটি শোয়ের মঞ্চে। ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হওয়ার পরও আজও বিতর্ক তাকে ছুঁতে পারেনি। কিন্তু এর কারণ কী? কেনই বা গ্ল্যামারে থেকেও সবকিছুর থেকে দূরে রয়েছেন তিনি? এ প্রসঙ্গেই সোজা-সাপটা জবাব দিলেন অভিনেতা।

‘চেঙ্গিজ’ রিলিজের পর সারা ভারতজুড়ে তার সাফল্য। শুধু তাই নয়, সালমান খানের ছবিকে ছাপিয়ে গিয়েছিল এই ছবি। সামনে আরও নতুন ছবির কাজ চলছে। প্যান ইন্ডিয়া ছবি রিলিজের দায়িত্ব নিয়েছেন জিৎ। তবে, দূরেই থাকতে চান রাজনীতি থেকে। 

তিনি স্পষ্ট বললেন, ‌‘যে কাজটা আমি পারি না সেটা করার চেষ্টাও করি না। এখন যদি আমায় কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে বলা হয়, আমি নিশ্চয়ই পারব না।’

আবারও সোজা সহজ ভাষায় বিতর্ক না করেই জানিয়ে দিলেন যে এই বিষয় থেকে দূরেই থাকবেন।