NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০১:২৫ এএম

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

বিগত কয়েক বছরের মতো এবারের ঈদেও পশু কোরবানি দিচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। এবার তিনি দুটি খাসি কোরবানি দেবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মিম লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।’

তিনি আরও লিখেছেন, ‘ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

এদিকে ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমা মুক্তির তারিখ শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

তবে সিনেমা না এলেও ওটিটি প্লাটফর্ম ‘হৈ চৈ’তে মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। এরইমধ্যে সিরিজটি বেশ আলোচনায় এসেছে।