NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪৩ এএম

জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন

ডিজনির হাত ধরে শিশুশিল্পী ও অভিনেত্রী হিসেবে পথচলা শুরু সেলেনা গোমেজের। এরপর অবশ্য বড় হয়ে নিজেকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেলেনা। অর্জন করেছেন পপ তারকার তকমা। তবে পেশাগত জীবনের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহ অনুরাগীদের।

দীর্ঘদিন ধরে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কখনো সেই সম্পর্ক ভেঙেছে, কখনো আবার একসঙ্গে ফিরেছেন যুগল। তবে সেসব এখন অতীত। মডেল হাইলি বিবারকে বিয়ে করে জাস্টিন এখন ঘোর সংসারী। 

বেশ কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকের সঙ্গে নাম জড়ায় সেলেনার। শোনা যায়, জায়ানের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা থেকেই মিলল সেই প্রমাণ। 

চলতি বছরের মার্চ নাগাদ শোনা যায়, একে অপরের প্রেমে পড়েছেন জায়ান ও সেলেনা। নিউইয়র্কের রেস্তরাঁর বাইরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। একে অপরের ঠোঁটে চুম্বনও আঁকেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় ছড়িয়ে পড়ে সেই ছবি। দুই তারকার প্রেমের খবরে উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তাদের অনুরাগীদের।

তবে সেই প্রেমের বয়স মাত্র মাস তিনেক। সম্প্রতি দেখতে পাওয়া যায়, জায়ানকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন সেলেনা। অথচ, আগে গায়ককে ফলো করতেন তিনি। তবে কি আর শেষরক্ষা হলো না সম্পর্কে? তেমনটাই মনে করছেন গায়িকার অনুরাগী মহল। 

দিন কয়েক আগে নিজেকে একটি ভিডিয়োয় সিঙ্গেল বলেও দাবি করেন সেলেনা। তাতেই আরও দৃঢ় হয়েছে অনুরাগীদের এই ধারণা। সেলেনার আগে দীর্ঘ দিন ধরে সুপার মডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে ছিলেন জায়ান। এক কন্যাসন্তানের বাবা-মা তারা। ২০২১ সালের শেষের দিকে প্রায় ছয় বছরের সম্পর্কে ইতি টানেন তারা।