NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মিথ্যা খবরে মাথা ঘামাই না : মিথিলা


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪০ এএম

মিথ্যা খবরে মাথা ঘামাই না : মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে কলকাতার সিনেমাতেই বেশি দেখা যায় তাকে। গত মাসে স্বামী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর চাউর হয়। কলকাতার একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের ইঙ্গিতপূর্ণ সংবাদে ওঠে আসে সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন।

এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন মিথিলা। জানান, এই খবরের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। এবার আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

মিথিলা বলেন, ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।’

কলকাতার সংবাদমাধ্যমটি মজা করে একটি গসিপ স্টোরি করেছিল, সেটাকেই পরে রং মাখিয়ে প্রচার করা হয় বলে জানান মিথিলা। তার কথায়, ‘ওখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল। সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না। কারণ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা সবাই জানে, বোঝে।’

বিচ্ছেদ নিয়ে এসব গুঞ্জনে একদমই মাথা ঘামান না জানিয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘এসব মিথ্যা খবর আমি পাত্তাই দিই না, মাথা ঘামাই না। আমার সংসার-পরিবার, চাকরি, অভিনয়—এসব নিয়েই আমার দিনরাত্রি।’

সম্প্রতি ‘ও অভাগী’ নামের টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।