NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রণবীরকে টেনে ধরে রাখতে পারছেন না দীপিকা!


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:২৯ এএম

রণবীরকে টেনে ধরে রাখতে পারছেন না দীপিকা!

তারকাদের ইচ্ছে আর আবদারের যেন শেষ নেই। তাদের কেউ কেউ আবার কিছু জিনিস নিয়ে এতটাই অবসেসড হন যে বলার ভাষা থাকে না। তেমনই এক জিনিসের প্রতি আসক্ত রণবীর সিং।

আর সেজন্যই কি না স্বামীর আবদার মেটাতে মেটাতে নাজেহাল দীপিকা। কী এমন জিনিস যার থেকে বের হতে পারছেন না রণবীর! সুন্দরী বউ দীপিকাও তাকে আয়ত্তে আনতে পারছেন না। তাই হয়ত সবার সামনে আনলেন সেই তথ্য। সোজা জানিয়ে দিলেন তার থেকেও বেশি এই জিনিসে আসক্ত রণবীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেছেন দীপিকা। যাতে দেখা যাচ্ছে, একটি মানুষের মতো কার্টুনকে আজ ধরে রাখা যাচ্ছে না। বরং সে হাত বাড়িয়ে ধরতে চাইছে গাছ! একের পর এক নতুন ধরনের গাছ দেখে মন উৎফুল্ল সেই ব্যক্তির। রণবীরকে উদ্দেশ্য করেই সেই কার্টুন পোস্ট করলেন দীপিকা। বললেন, ‘এটা তুমি। যে গাছ দেখলে নিজেকে সামলে রাখতে পার না। সব ধরনের গাছ তোমায় কিনতে হয়।’ এভাবেই বরের আসক্তির কথা প্রকাশ্যে এনেছেন দীপিকা।

গাছের প্রতি ভালোবাসা রয়েছে এমন তারকা কম নেই। কেউ কেউ তো বারান্দা থেকে সিঁড়ি সর্বত্র বাগান বানিয়ে ফেলেছেন। শুধু গাছ লাগানো নয়, বরং সেটিকে পরিচর্যা করতে হয়। একদা দীপিকা জানিয়েছিলেন, ঘর সংসারের দিকেও বেশ মন রণবীরের। সব কিছুই নিজের দায়িত্বে সামলান।