NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ডিপজলের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত: মৌ


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম

ডিপজলের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত: মৌ

ঢালিউডের নবাগত নায়িকা মৌ খান। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে। এই জুটির ‘যেমন জামাই তেমন বউ’ ছবিটি আজ (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মৌ। জানান, ডিপজলের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করতে পেরে গর্বিত তিনি।

মৌ বলেন, ‘এই সময়ের সমসাময়িক অনেক হিরোই ছিল। তবে ডিপজল তাদের থেকে আলাদা। তার মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পেরে আসলেই আমি গর্বিত। এটা বলা যায়, আমার সৌভাগ্য যে তার নায়িকা হয়ে বড় পর্দায় অভিনয় করতে পেরেছি। অনেক বড় বড় নায়িকা তার সঙ্গে কাজ করেছেন। তার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা যেকোনো নায়িকার জন্য অনেক বেশি গর্বের।’

ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ ছিল বলেও জানান এ নায়িকা। তার কথায়, ‘তারকাবহুল এই ছবিতে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। শুটিংয়ের দিনগুলো খুবই মজার সাথে কেটেছে। তবে ছবিটিতে অভিনয়ের কিছু কিছু জায়গা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক ড্রামার সাথে মারপিটের দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। ক্যারেক্টারটিতে কিছু বিষয় এমন ছিল, যা বাস্তবে কখনো আমি ফেস করিনি।’

বর্তমানে নির্মাতা মো. আসলামের ‘তবুও প্রেম দামি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত মৌ। এছাড়া আগামীতে তাকে ডিপজলের প্রোডাকশনে একাধিক সিনেমাতে দেখা যেতে পারে। সম্প্রতি চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ। শিগগির এটির শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন ডিপজল। এতে ডিপজল ও মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ। ছবিটি দেশজুড়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।