NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কারিনার তির্যক মন্তব্যের জবাবে যা বললেন বিদ্যা বালান


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:১০ এএম

কারিনার তির্যক মন্তব্যের জবাবে যা বললেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক:  কারিনা কাপুর ও বিদ্যা বালান, দু’জনেই বলিউডের নামজাদা অভিনেত্রী। শুধু দক্ষ অভিনেত্রীই নন, পুরুষপ্রধান বিনোদনের জগতে তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন তারা। তাদের অভিনয়ের জোরেই সফল ও জনপ্রিয় হয়েছে একাধিক ছবি। এমন দুই অভিনেত্রী একে অপরকে শ্রদ্ধা করবেন, এমনটাই ধরে নেওয়া হয়। তবে প্রকৃত চিত্র ভিন্ন। একে অন্যের উদ্দেশে যেন তির্যক মন্তব্য করতেই ব্যস্ত কারিনা ও বিদ্যা।

সাইফ আলি খানকে বিয়ে করার পর এখন দুই সন্তানের মা কারিনা। তার পরেও ছিপছিপে চেহারা ধরে রেখেছেন এই অভিনেত্রী। শরীরচর্চা ও ফিটনেসে বরাবরই মনোযোগী তিনি। রকমারি খাওয়া-দাওয়া করতে ভালবাসলেও ফাঁকি দেন না ব্যায়ামে। সেই প্রতিফলন দেখা যায় তার চেহারাতেও। এমনকি, ‘তাশান’ ছবির জন্য ‘জিরো ফিগার’-এও পৌঁছে গিয়েছিলেন কারিনা। তার মতে, ছিপছিপে চেহারাতেই মেয়েদের দেখতে আকর্ষণীয় লাগে।

অন্যদিকে, ২০১২ সালে ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করার জন্য কয়েক কেজি ওজন বাড়াতে হয়েছিল বিদ্যা বালানকে। ওই ছবিতে বহুল প্রশংসিত হয়েছিল বিদ্যার কাজ। তবে কারিনাকে তা নিয়ে প্রশ্ন করতেই উল্টো জবাব সাইফ ঘরনির। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “চেহারা ভারী হয়ে গেলে মোটেই আকর্ষণীয় লাগে না দেখতে। যদি কোনও নারী বলে থাকেন যে, তিনি ওজন কমাতে চান না, তা হলে তিনি মিথ্যা বলছেন। সব নারীরই স্বপ্ন ওজন কমানো। আজকাল কিছু নায়িকা হয়তো অন্যভাবে ভাবেন, তবে আমি কখনওই চাইব না যে আমার চেহারা ভারী হয়ে যাক।”

 

বিদ্যার নাম না নিলেও তার উদ্দেশেই যে এই তির্যক মন্তব্য করেছেন কারিনা, তা স্পষ্ট।

শুধু তা-ই নয়, ‘কফি উইথ করন’-এ কারিনাকে প্রশ্ন করা হয়, যদি কোনও দিন ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি বিদ্যা বালান হয়ে গেছেন, তা হলে কেমন লাগবে তার। প্রশ্নের উত্তর দিতে গিয়ে কারিনা বলেন, “আই উড ফিল ডার্টি!” যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আমার নিজেকেই নোংরা লাগবে।”

কারিনার সঙ্গে এই বিষয় নিয়ে বাগবিতণ্ডায় না জড়ালেও ঘুরপথে তাকে সপাট জবাবও দিয়েছেন বিদ্যা বালান। কারিনার মন্তব্যের ভিত্তিতে প্রশ্ন করা হলে বিদ্যা বলেন, “নিশ্চয়ই ‘দ্য ডার্টি পিকচার’-এর থেকে বেশি নোংরা লাগবে না! কেউ একজন ‘হিরোইন’ বানাতেই পারেন, তবে ‘দ্য ডার্টি পিকচার’ আর কেউ বানাতে পারবেন না।”