NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

দেশের ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৯ পিএম

দেশের ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। পলিটিক্যাল-অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছন নির্মাতা নিজেই।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, “এ সিনেমার হিরো গল্পটাই। ‘সুলতানপুর’ সিনেমাটি সীমান্তে বসবাস করা মানুষদের গল্প। এটি একটি কমার্শিয়াল সিনেমা কিন্তু সিনেমার গল্পটি খুবই শক্তিশালী। এই সিনেমা যে মেসেজ বহন করে সেটিও শক্তিশালী। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, ঐ সম্মানকে পুঁজি করে কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। মূলত এটাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। ৯৯ ভাগ গ্রামের মানুষ এই গল্পের সাথে নিজেদের কানেক্ট করতে পারবে।”

সৈকত নাসির জানান, সিনেপ্লেক্সসহ মোট ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুলতানপুর’। সিনেপ্লেক্সের মধ্যে সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কোয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে।

এছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাদঁমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে ‘সুলতানপুর’।

দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সৈকত নাসির। তাছাড়া এর হিন্দি স্বত্ব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।

ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, “কোভিডসহ বিভিন্ন কারণে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে বেশ দেরিতে। তবে এবার দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। ‘সুলতানপুর’ নিয়ে আমি আশাবাদী এ কারণে যে এর গল্প শক্তিশালী। নির্মাণ খুব ভালো হয়েছে। পাশাপাশি আমরা যারা শিল্পী ছিলাম সবাই শতভাগ দিয়েই কাজ করেছি। আর এ ধরনের চরিত্রও আমার কাছে নতুন। অন্য এক অধরাকে এখানে খুঁজে পাবেন দর্শক।”

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। প্রযোজনায় রয়েছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।