NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

জার্মান লিগ ছাড়ার আগে বর্ষসেরা হলেন বেলিংহাম


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

জার্মান লিগ ছাড়ার আগে বর্ষসেরা হলেন বেলিংহাম

পুরো মৌসুমজুড়ে ভালো খেললেও, শেষ পর্যন্ত বুন্দেসলিগা শিরোপা হাতছাড়া করেছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন হওয়ার একদম নিকটে গিয়েও, তাদের ট্রফি পাওয়া হলো না। একরাশ বিষাদ উপহার দিয়ে ডর্টমুন্ডের উৎসব ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের এমন করুণ সময়েও নিজগুণে রঙিন হয়েছেন তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম। ১৯ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার বুন্দেসলিগায় ২০২২-২৩ মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

ইতোমধ্যে ডর্টমুন্ডকে বিদায় বলে দিয়েছেন তরুণ বেলিংহাম। আগামী মৌসুমে তাকে বার্নাব্যুর দল রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে। কথাবার্তাও প্রায় পাকিপাকি করে রেখেছে দু’পক্ষ। অবশ্য জার্মান ক্লাব বরুশিয়ার জন্য এটি নতুন কিছু নয়। তরুণ ফুটবলার তোলার পেছনে তাদের জুড়ি নেই। রবার্ট লেভান্ডফস্কি, আর্লিং হলান্ড ও উসমান ডেম্বেলেসহ আরও অসংখ্য খেলোয়াড়ের আতুড়ঘর ডর্টমুন্ড।

বুন্দেসলিগায় সদ্য সমাপ্ত আসরে বেলিংহাম সবমিলিয়ে ৩১ ম্যাচ খেলেছেন। তার মূল ভূমিকা স্ট্রাইকারদের বল জোগান দেওয়া এবং গোলের সুযোগ তৈরি করা হলেও, মৌসুমে ৮টি গোল করেছিলেন তিনি। ডর্টমুন্ডের হয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তিনি লিগ সর্বোচ্চ ৪৮২টি ডুয়েল জিতেছেন। একইসঙ্গে ক্লাব সতীর্থদের চেয়েও সবচেয়ে বেশি মাঠজুড়ে খেলেছেন বেলিংহাম। পুরো মৌসুম তিনি ৩২২ কিলোমিটার দূরত্ব পার করেছেন।

তরুণ এই ইংলিশ মিডফিল্ডারকে মৌসুম সেরার ঘোষণায় বুন্দেসলিগা ওয়েবসাইটে লেখা হয়, ‘মহা গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে বেলিংহামের অনুপস্থিতি অনুভব করেছে তার দল।’ মূলত  হাঁটুর চোটে ডাগআউটে বসে দলের স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছেন বেলিংহাম। তাই তো ম্যাচ শেষেও বাধভাঙা কান্না লুকিয়ে রাখতে পারেননি তিনি।