NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পরিণীতির মন পেতে নাকে অস্ত্রোপচার রাঘবের


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৩:১৩ পিএম

পরিণীতির মন পেতে নাকে অস্ত্রোপচার রাঘবের

চলতি মাসের ১৩ মে আংটিবদল করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। শিগগির সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। তবে এর আগেই এক ভিডিও ঘিরে তুলকালাম কাণ্ড। হবু স্ত্রী পরিণীতির মন পেতে বাগদানের আগে নাকে অস্ত্রোপচারের কথা জানাচ্ছিলেন সেখানে।

যদিও এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া বা নেটদুনিয়ায় খুঁজে পাওয়া যায়নি। কারণ তা ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভিডিওতে রাঘবকে তার এক আত্মীয়া মেকওভার নিয়ে প্রশ্ন করেন। তার প্রশ্নের উত্তরেই আপ নেতা জানান, তার নাকটি মায়ের মতো ছিল। অস্ত্রোপচার করিয়ে বাবার মতো করিয়ে নিয়েছেন।

আপ নেতা যখন হরহর করে কথাগুলো বলছিলেন তখন তাকে আটকান পরিণীতি। কারণ তখন ভিডিও রেকর্ড হচ্ছিল। এরপর সতর্ক হয়ে যান রাঘবও। এত কিছুর পরেও গোপন থাকেনি সে কথোপকথন। আচমকা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায় ভিডিওটি। আর তাতেই তোলপাড় হয় নেটদুনিয়া। রাঘবের এমন কাজে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

দিল্লির কাপুরথালা হাউসে আংটিবদল করেন পরিণীতি-রাঘব। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যেমন ছিলেন, তেমনই ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এছাড়াও হাজির হয়েছিলেন পি চিদম্বরম, কপিল সিব্বলের মতো নেতারা। বোনের বাগদান অনুষ্ঠানের জন্য সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

শোনা যাচ্ছে, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে সারবেন পরিণীতি। ইতোমধ্যেই নায়িকা উদয়পুরে গিয়েছেন। পরিবারের সঙ্গে উদয়বিলাস হোটেলে রয়েছেন। জয়পুর বা উদয়পুরের কোনো প্রাসাদ বেছে নিতে পারেন বিয়ের জন্য, এমনটাই খবর।