NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘আদিপুরুষ’ নিয়ে বিশেষ বার্তা কৃতির


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৮ এএম

‘আদিপুরুষ’ নিয়ে বিশেষ বার্তা কৃতির

চলতি বছরের ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। সারা ভারতে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত সিনেমাটি। 

হিন্দু ধর্মগাঁথা 'রামায়ণ'-এর ওপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন অভিনয় করবেন। রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সম্প্রতি সিনেমার প্রচারে এসে কৃতি শ্যানন নিজের মন্তব্য দিলেন।

কৃতি বলেছেন, ‘এই সিনেমাটি আমার জন্য বিশেষ। এই ছবির অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বিশ্বাস করি, ছবিটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের অঙ্গ।’ 

 
 
 
 
 

অভিনেত্রী আরও বলেন, 'প্রত্যেকটি প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিৎ। আমরা ছোটবেলায় বাড়ির বড়োদের থেকে রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছি। তবে আমি মনে করি, চোখে দেখা গল্পের আলাদা প্রভাব পড়বে বর্তমান প্রজন্মের ওপর।'

কৃতি আরও যোগ করেন, 'অনেক লম্বা সময় আমরা এই গল্পটিকে পর্দায় দেখিনি। প্রথমবার এই গল্পটি থ্রিডিতে আসছে। এই সিনেমার পবিত্রতা নতুন প্রজন্মের মন ছুঁয়ে যাবে।'