নিউইয়র্ক: নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ সোমবার জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য আবদূন নূর। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উদযাপন কমিটির সদস্য সচিব শাহজাহান সাজু।
আলোচনায় অংশ গ্রহন করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, কমিউনিটি লিডার আবু নাসের, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি সবির লষ্কর, এস এম ইকবাল, আবেদ চৌধুরী, নুর ইসলাম বর্ষন, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বাই কায়্যূম, ওয়াসিম খন্দকার, যুক্তরাষ্ট্র জাতীয় যুবসংহতির সভাপতি আবদূল কাদির লিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম ডাকুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ইফতার ও দো’য়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন আহমেদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল বলেন, আজ উৎসবমুখর পরিবেশ ও ভ্রাত্রিত্ববোধের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তারজন্য সংগঠনের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই। তারা দলে বিশৃংখলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে হবে।
দলে বিশৃংখলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর ব্যবস্থা
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সময় সূচি
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
এডমন্টনে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

