নিউইয়র্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য সপ্তম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার কার্যক্রম চলছে। ইতিমধ্যে নিউইয়র্কের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে প্রাথমিক পর্বে দুইটি বিভাগে ছেলে এবং মেয়েরা পৃথক পৃথকভাবে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। প্রাথমিক পর্বে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২ এপ্রিল বাংলাদেশের সোসাইটির আয়োজনে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিলে। উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫ টায়।
সপ্তম এই আসর কে আরো বর্ণিল করে তুলতে প্রতিবারের মতো এবারও সহযোগিতায় আইটিভিইউএসএ।
এদিকে কার্যকরী কমিটির পক্ষ থেকে প্রবাসীদের আগামী ২ এপ্রিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল ২ এপ্রিল
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৩ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা
কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের
বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত

