নিউইয়র্ক: দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসার উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারী মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে ব্রঙ্কসের ১৮১৬ ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে দোয়া মাহফিল ও ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। দারুস সুন্নাহ নিউইয়র্ক’র প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল হাফিজ মিনহাজুর রহমান চৌধুরী ও পরিচালক মাওলানা বোরহান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক হাফিজ পারভেজ সিদ্দিক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে বিলালের ইমাম ও খতিব মাওলানা মঈনুল ইসলাম, দারুল হিকমাহ নিউইয়র্ক’র প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ, সোনাকান্দা দরবার শরীফের মাওলানা শরফুদ্দীন আহমদ হাসান, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুস সাদিক, দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র প্রেসিডেন্ট মো: সামাদ মিয়া জাকারিয়া, সাফওয়ান চৌধুরী, সুয়েব আহমদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, মোঃ রেহানুজ্জামান,
ঝুমন হোসাইন, ওয়ালিউর রহমান, মোঃ এ বদরুল, মাহমুদ চৌধুরী প্রমুখ।
কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জানান হয়, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসায় ফুল টাইম হিফজুল কুরআন, মাদ্রাসা এবং হোম স্কুলিং কোর্স রয়েছে।
আগামী ১৬ ফ্রেব্রুয়ারী থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। মাদ্রাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৯১৭-৬৫৩-১৬৮৮, ৩৪৭-২৮০-৬০৮৩, ৮৬২-২৮২-৮২৬৮) অনুরোধ জানান হয়েছে।
দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উদ্বোধন, ক্লাস শুরু ১৬ ফ্রেব্রুয়ারী
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সময় সূচি
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
এডমন্টনে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

