সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউজার্সি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) আয়োজিত ঐতিহ্যবাহী মেজবান।আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেজবানের আয়োজন করা হয়েছে।
মেজবান আয়োজনের প্রস্তুতি নিয়ে গত ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাংলাদেশ কমিউনিটি সেন্টারে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মেজবানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মেজবানে অংশগ্রহণ করবেন। ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা।


