NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

আটলান্টিক সিটিতে ২৯ সেপ্টেম্বর বিএএসজের মেজবান


Subrata Chowdhury   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম

আটলান্টিক সিটিতে ২৯ সেপ্টেম্বর বিএএসজের মেজবান

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউজার্সি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) আয়োজিত ঐতিহ্যবাহী মেজবান।আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেজবানের আয়োজন করা হয়েছে।

মেজবান আয়োজনের প্রস্তুতি নিয়ে গত ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাংলাদেশ কমিউনিটি সেন্টারে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মেজবানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মেজবানে অংশগ্রহণ করবেন। ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা।