নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানিয়েছে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ। গত ১৯ আগস্ট ব্রুকলীনের নোয়াখালী ভবনে আয়োজিত এক সভায় ‘সেলিম-আলী’ পরিষদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক এ সংগঠনটি।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, সহ-সভাপতি তাজু মিয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি সালামত উল্যাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য হারুন চেয়্যারম্যান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী উপস্থিত ছিলেন।
এসময় বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে তাদের সমর্থনের প্রেক্ষাপট তুলে ধরে তাদের প্রত্যাশার কথা জানান।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু বলেন, বিগত নির্বাচনে আমাদের সংগঠন ‘সেলিম-আলী’ পরিষদের বিপক্ষে থাকলেও সভাপতি আতাউর রহমান সেলিম তার সুন্দর ব্যবহার দিয়ে আমাদের মন জয় করে গেছেন। ‘সেলিম-আলী’ পরিষদকে আমাদের সমর্থনে এটিও একটি ভূমিকা রেখেছে।
‘সেলিম-আলী’ পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম তাদের প্যানেলকে সমর্থন জানানের জন্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ঋন কোন দিন পরিশোধ করতে পারবোনা। তিনি বৃহত্তর নোয়াখালী সোসাইটিকে প্রবাসের একটি অনন্য সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, তারা নির্বাচিত হলে নোয়াখালী সোসাইটিসহ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবেন। তিনি অতীত ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীও তাদের প্যানেলকে সমর্থন জানানের জন্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
তারা সোসাইটির আগামী নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলকে নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কের পিওর ফার্মার্স মার্কেটে মাসব্যাপী মাছ মেলা
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন
৪ দেশে বসবাসরত প্রবাসীদের জন্য রোমানিয়া দূতাবাসের সতর্ক বার্তা

