যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্র্যাটিক দলের অভ্যন্তরীণ প্রাইমারিতে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন। গত ২০ মে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, শেখ রহমান ৫৪ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।
জয় পাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানান। তাদের মতে, এই সাফল্য মার্কিন রাজনীতিতে অভিবাসী প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নির্বাচন শেষে শেখ রহমান বলেন, তিনি তার এলাকার সব মানুষের জীবনমান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবেন। শেখ রহমান এবারের নির্বাচনী প্রচারে কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
তিনি ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। সেই সময় তিনি প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তিনি নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজে পড়াশোনা শেষ করেন এবং ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ
নিউইয়র্কের পিওর ফার্মার্স মার্কেটে মাসব্যাপী মাছ মেলা
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন

