নিউইয়র্কে যাত্রা শুরু করেছে ইলেক্ট্রিক ও এইচভিএসি সরঞ্জামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প। শুক্রবার (৮ মে) ইয়াঙ্কার্সের সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গ্রি ম্যাকানিক্যাল ইয়াঙ্কার্সের কর্ণধার এবং নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন)। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন) জানান, মূলত সাশ্রয়ী মূল্য পাইকারি বিক্রির উদ্দেশ্য আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আমেরিকার ৫০ স্টেট, কানাডা ও বাংলাদেশ থেকে যে কেউ পাইকারি দামে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। উত্তর আমেরিকার বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক ও এইচভিএসি সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি।

সট

নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প মূলত বৈদ্যুতিক ও এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং) খাতের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানটি পেশাদার ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এক নির্ভরযোগ্য সাপ্লাই হাউস হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানান।