লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক শাহ নেওয়াজ। তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক। শাহ নেওয়াজ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।
গত ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সিরাকিউসে অনুষ্ঠিত বার্ষিক কনভেনশনে শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন নীনা স্মিথ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। অভিনন্দন বার্তায় তারা লায়ন শাহ নেওয়াজের সফলতা কামনা করেন।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর শাহ নেওয়াজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ
নিউইয়র্কের পিওর ফার্মার্স মার্কেটে মাসব্যাপী মাছ মেলা
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন

