নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম। গত ৩১ মার্চ বুধবার গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়নের সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেএফএম রাসেল। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গর্ভণর শাহ নেওয়াজ।
জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই ৩ জন প্রার্থী আগ্রহের কথা ঘোষণা করেছেন। তারা হলেন বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম। এসএম আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন। তার বিপরীতে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা ২ শতাধিক। ক্লাব সদস্যদের রিনিউয়াল ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ
নিউইয়র্কের পিওর ফার্মার্স মার্কেটে মাসব্যাপী মাছ মেলা
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন

