নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে। প্যারেড সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজসেন অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল এবং বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইভেন্ট কমিটির সদস্য সচিব, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক ও জেবিবিএ সভাপতি মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স), নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাগা, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্রেট প্রার্থী শামসুল হক, প্যারেডের গ্র্যান্ড মার্শাল বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, ইভেন্ট চিফ কো-অর্ডিনেটর লায়ন আহসান হাবিব, ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেম রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, প্যারেড কো-অর্ডিনেটর ফয়সাল আজিজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৮৯ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ অ্যাভিনিউতে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিটি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারের বাংলাদেশ ডে প্যারেড সমৃদ্ধ হবে। সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে চলছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি, মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা প্যারেডে অংশ নেবেন। বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
নিউইয়র্কে ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৩৫ বছর, তবু মুক্তি নেই বাংলাদেশি সৈয়দ রব্বানীর
নিউইয়র্ক এলিট ক্লাবের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে জমজমাট মিলনমেলা
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানালো গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ
নিউইয়র্কের পিওর ফার্মার্স মার্কেটে মাসব্যাপী মাছ মেলা
আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'
নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির আনন্দঘন বনভোজন

