যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে ‘শাড়ি গোওজ গ্লোবাল’ শিরোনামে শাড়ি প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা।চিকিৎসক দীপ্তি জৈন প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ব্রিটিশ উইমেন ইন শাড়িজ’-এর আয়োজনে শনিবার এ অনুষ্ঠানে প্রায় ৫০০ নারী উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেন তারা।চিকিৎসক রিতা কাকটি-শাহ পরিচালিত নিউ ইয়র্কের সংগঠন ‘উমা’-সহ ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ আয়োজনে অংশ নেয়।
নাজনীন হোসেইন ও সুবর্ণা খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাজ্য থেকে আসা শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সুবজের সাজে, দেশীয় শাড়ি পরে নেচে গেয়ে বাংলাদেশকে তুলে ধরেন। অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে টাইমস স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে।
বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধ্যমে ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা ও মনিপুরী তাঁতের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে দলটি।
টাইমস স্কয়ারে বাংলাদেশি শাড়ি প্রদর্শনী
প্রকাশিত: ২২ মে, ২০২৪, ১১:৪৭ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি
নিউ ইয়র্কে 'চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা'-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন
মিশিগানে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণ
নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর
নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ভেটেরানসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

