NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

জাপান সফরে গেলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

জাপান সফরে গেলেন স্পিকার

ঢাকা: হাউব অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সফরকালে হাউস অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউস অব কাউন্সিলরস অব জাপানের প্রেসিডেন্ট এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে স্পিকারের নেতৃত্বাধীন জাতীয় সংসদের প্রতিনিধিদল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। এই প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ।

 

 

এ ছাড়া প্রতিনিধিদলে আছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ ও স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।

জাপান সফর শেষে স্পিকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।