নিউ ইংল্যান্ড রেভল্যুশন ১-২ ইন্টার মায়ামি
একবার গোলের সুযোগ তৈরি করলেন মাথার পেছনের অংশ দিয়ে বল বাড়িয়ে, আরেকবার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজেই বল জালে পাঠালেন।
লিওনেল মেসির এমন দুর্দান্ত নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ফক্সব্রোর জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মায়ামি।
ম্যাচের ৮৩ মিনিটে মেসির পা থেকেই আসে জয়সূচক গোল।
এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে নিউ ইংল্যান্ড নেমে গেছে তৃতীয় স্থানে।


