NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত তিনশ শিশু: ইউনিসেফ পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: নিউইয়র্কে বিএনপি এমপি মঞ্জুরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেটে জুলাই ঘিরে বিতর্ক, জুলাই-যোদ্ধা বহিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে খুদে শিল্পী অনুশ্রী রায়ের স্বপ্নপূরণ
Logo
logo

যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রী পারাপারে রেকর্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রী পারাপারে রেকর্ড

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে একটা দীর্ঘ সময় বন্ধ ছিল বিশ্বের আকাশপথে ভ্রমণ পরিষেবা। মহামারীর কারণে সবচেয়ে বেশি যে খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে অন্যতম হলো এটি। গত বছর থেকে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। মানুষ আবার ঘর থেকে বেরিয়ে কাজে ফিরতে শুরু করেছে। সে সঙ্গে বাড়তে শুরু করেছে আকাশপথে ভ্রমণের পরিমাণ।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রে সাড়ে ২৪ লাখ মানুষ একদিনে আকাশপথে বিভিন্ন গন্তব্যে গিয়েছে, যা ২০২০ সালের ১১ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি (টিএসএ) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০১৯ সালের একই দিনে যুক্তরাষ্ট্রে ২৭ লাখ ৩০ হাজার মানুষ আকাশপথ ব্যবহার করেছিল। খবর রয়টার্স।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, প্রচুর মানুষ ভ্রমণ করলেও আবহাওয়া ও কর্মী সংকটের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে ৭১১টি ফ্লাইট বাতিল হয়েছে। নির্ধারিত সময়ে ছাড়েনি ছয় হাজারের বেশি ফ্লাইট। মহামারীর সময় প্রচুর কর্মী কাজ ছেড়ে দেয়ায় এ খাতটি সংকটে পড়েছে। যদিও সেসব সমস্যা কাটিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার এয়ারলাইনস ফর আমেরিকা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে একটি চিঠি দেয়। সেখানে জানানো হয়েছে, কর্মী সংকটের কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া উচিত। জবাবে ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে, সমস্যাটি নিয়ে কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন পর্যটকসহ খাতসংশ্লিষ্টরা।